
আমরা বদলে গেছি সময়ের সাথে
ভাবনা, চাহিদা অথবা জীবনের সব ক্ষেত্রে
মিশে গেছি পুরনো গল্প হারিয়ে
জ্যো¯œা রাতে বারান্দায় দাঁড়ানো হয় না;
ঠিক সময়ের অভাবে।
জানালার শিকগুলো পুরোনো;
যেমন গল্প পুরোনো।
মেঠো পথ ইট পাথরের হয়ে গেছে,
খড়ের গোয়াল ঘর, অথবা টিনের দোচালা ঘর
রান্নাঘরে পাটখড়ি, সবই যেন গল্প এখন।

হায় ! জীবন কত পরিবর্তন শীল!
কুপি বাতির আলো,
অথবা হারিকেনের আলোতে গল্পের আসর-সবই গল্প।
সময়গুলো দখল করেছে স্মার্টফোন,
অথবা ইন্টারনেট।
ভালোবাসার দূরন্ত আবেগে,
এখন শুধুই ছলনার সময় যেনো চারিদিকে।
লজ্জার সময়গুলো হারিয়ে গেছে,
নিলজ্জতার সময়ে সেই গল্প কল্পনায় ভাসে।










