এই বাংলার বুকে : নূরে আইন শিউলী

মুক্ত আমি স্বাধীন আমি
এই বাংলার বুকে,
তাইতো আমার মন ভরে যায়
গরবে আর সুখে।

এই বাংলায় ফসল ফলাই
এই বাংলায় কাটি।
আমার এই বাংলার মাটি যে ভাই
সোনার চেয়ে খাঁটি।

ধন্য-ধন্য-ধন্য বলে তাই
আকাশ-বাতাস
এই বাংলার নদী-সাগর, পাহাড়-পর্বত
তার রূপের কাছে সবাই যায় যে মেনে হার।

আমার এই বাংলার ফুল আর ফলের সুভাস
আমাকে দেয় করে এমনি উদাস,
এই বাংলার বন-বনানী, হাজারো পাখির কূজন
মনে করে দেয় আমাদের —–
আমরা সবাই কতটা আপন।

You might like