ওরা দুষ্টের দল : ক্ষুদীরাম দাস

সমাজরে দুষ্টের দল ওরা
ওরা অন্ধকারের আড়াল থেকে উকি দেয়;
আর হঠাৎই আলো ছড়ায়,
মুখোশের আড়ালে থাকে কালো থাবা,
স্বার্থপরতা আর নির্লজ্জ কুদৃষ্টি।

ওরা আলো ছায়ার তফাৎ বোঝে না;
শুধু ঝলমলে উপস্থাপনায়
পাতাকুড়ানির মেয়ে সেজে বসন্ত সাজায়।
আর নিবে সমাজকে কুঁড়ে কুঁড়ে খায়,
চুষে খায়, আর গিলেও খায়।

You might like