বিপ্লব : যুবক অনার্য

নালি বেয়ে
জাইগোট ভেঙে
ন্যাপকিন ছিঁড়েখুড়ে
সালোয়ার রক্তাক্ত ক’রে দিয়ে
আমি বের হয়ে আসি

জেলভাঙা দাগী আসামীর মতো
আমাকে আটকে রাখা যায় না কিছুতেই
আটকে রেখে দিলে
বন্ধ্যা হয়ে যাবে সমগ্র পৃথিবী তোমার

You might like