ভূমিহীন মুক্ত হচ্ছে ফরিদগঞ্জ : ইউএনও তাসলিমুন নেছা

মো. মহিউদ্দিন, ফরিদগঞ্জ প্রতিনিধি :
বুধবার (২২ মার্চ) ফরিদগঞ্জ উপজেলাকে ‘ক’ ক্যাটাগরির ভূমিহীন মুক্ত ঘোষণা করা হচ্ছে। ২০ মার্চ সোমবার প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসলিমুন নেছা।

তিনি আরোও জানান, মুজিববর্ষ উপলক্ষে সরকার গৃহহীন ও ভূমিহীনদের তালিকা তৈরি করে জমি ও ঘর তৈরির উদ্যোগ নেয়। সেই অনুযায়ী ফরিদগঞ্জে ১ম পর্যায়ে ২০টি, তৃতীয় পর্যায়ে ৫টি এবং চতুর্থ পর্যায়ে ৩১টিসহ মোট ৫৬জন ভুমিহীন ও গৃহহীন পরিবারকে সেমিপাকা ঘর তৈরি করে দেয়া হচ্ছে। এর মাধ্যমে ফরিদগঞ্জ উপজেলায় ‘ক’ ক্যাটাগরি অনুযায়ী ভূমিহীন মুক্ত হতে যাচ্ছে। ২২মার্চ বুধবার মাননীয় প্রধানমন্ত্রী চতুর্থ পর্যায়ের ঘর উদ্বোধন করবেন ।

একই সাথে তিনি এই উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করবেন। ওইদিন তিনি আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৩১টি ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমির দলিলসহ ঘর প্রদান উৎসবের উদ্বোধন করবেন।

এ সময় প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মিল্টন দস্তিদার, প্রেসক্লাব সভাপতি মো. কামরুজ্জামানসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

You might like