

ফরিদগঞ্জ প্রতিনিধি :
অন্যান্য মুসলিম দেশে যখন পবিত্র রমজান মাস উপলক্ষে পন্য দ্রব্যের মূল্য কমানো কিংবা বিশেষ ছাড় দেওয়া হয়। একই সময় আমাদের দেশে চলে মূল্য বৃদ্বির প্রতিযোগিতা।

এবছর ব্যতিক্রমি উদ্যোগ নিলেন, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মধ্য চরকুমিরা গ্রামের শাহ আলম । তিনি রমাজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় সকল পন্যে মাত্র একটাকা লাভে বিক্রির সির্ধান্ত নিয়েছেন। শাহ আলম দশবছর ধরে মুদি ব্যাবসা করে আসছেন, পন্যদ্রব্যের মূল্য নির্ধারন করার ক্ষমতা তার নেই, সীমিত লাভে বিক্রি করার ক্ষমতা তার রয়েছে।
শাহ আলম আশা করেন, তার মতো অন্যান্য ব্যাবসায়ীরা সীমিত লাভে পন্য বিক্রি শুরু করলে সাধারণ খেটে খাওয়া মানুষজন একটু হলেও উপকৃত হবেন। মুধি ব্যাবসায়ি শাহ আলম বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি কেজিতে একটাকা লাভ করার সির্ধান্ত নিয়েছি। এতে আমি অনেক সাড়া পেয়েছি। গরিব দু:খীরা আমার কাছ থেকে স্বল্পদামে পন্য ক্রয় করে সুবিধা পাচ্ছে। আমি দেশের সকল ব্যাবসায়ীকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি।








