ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা:
চাঁদপুরের ফরিদগঞ্জে ব্যাটারী চালিত অটোরিকশা ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে বিল্লাল হোসেন (৪৫) নামে এক দিনমুজরের মৃত্যু হয়েছে।

উপজেলার চরকুমিরা চৌরাস্তা নামক স্থানে বুধবার (২২ মার্চ) রাত ১১ টায় এই ঘটনা ঘটে। নিহত বিল্লাল হোসেন পৌর এলাকার সাফুয়া গ্রামের মৃত জামাল হোসেন’র ছেলে। তিনি অটোরিকশা যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুর থেকে আসা সিএনজি অটোরিক্সা অপরদিক থেকে আসা ব্যাটারী চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় যাত্রী বিল্লাল হোসেন অটোরিকশা থেকে সড়কে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিল্লাল হোসেনকে মৃত ঘোষণা করে। স্থানীয়রা জানান বিল্লাল হোসেন পেশায় একজন দিন মুজুর ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক সাদ্দাম হোসেন ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান বলেন, সড়ক দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

You might like