

হাইমচর প্রতিনিধি :
হাইমচরের মেঘনায় জাটকা নিধনকালে ৬ জেলেকে আটক ও ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। গত ২৩ মার্চ সন্ধ্যা ৬ টা থেকে রাত ১২ টা পর্যন্ত অভিযান চালিয়ে এ জেলেদের আটক করা হয়। আটককৃত জেলেদেরকে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট চাই থোয়াইহলা চৌধুরী মোবাইলকোর্ট বসিয়ে প্রত্যেককে ২ মাস করে সাজা প্রদান করে জেল হাজতে প্রেরন করেন।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানাজায়, টাস্কফোর্স কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরীর নেতৃত্বে হাইমচরের মেঘনায় জাটকা রক্ষায় সাঁড়াশি অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। অভিযান চলাকালীন সময়ে নীলকমল ইউনিয়নের ২ জেলে ও চরৈরবী ইউনিয়নের ৪ জেলেকে জাটকা ধরা অবস্থায় আটক করা হয়।
আটককৃত জেলেরা হলেন, নীলকমল ইউনিয়নের বকাউল কান্দি গ্রামের মৃত হাসেম সরদারের ছেলে নুরুল হক (৫৫), একই এলাবার মৃত শুক্কুর মৃর্ধার ছেলে ইকবাল (৪০), ইউনিয়নের পাড়াবগুলা গ্রামের মৃত মুকসুদ বেপারীর ছেলে ভুট্টু (৪৪), ভুট্টু বেপারীর ছেলে মোশারফ বেপারী (৩০), শুক্কুর হাওলাদারের ছেলে মহন হাওলাদার (৪৫), হাবু মিয়া বেপারীর ছেলে মনির হোসেন (৩৫)। আটককৃত জেলেদের ২ মাস করে সাজা প্রদান করেন নির্বাহী ম্যজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়।
অভিযান চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মাহবুব রশিদ, হাইমচর কোস্টগার্ড কমান্ডার মোহাম্মদ নাসির উদ্দিন কন্টিনজেন্ট।








