

সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর :
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র নির্বাহী প্রকৌশলী হিসেবে গত ৭ মাৰ্চ চাঁদপুরে যোগদান করলেন মোঃ আহসান কবির।
ইতিপূর্বে তিনি পূর্ববর্তী কমকর্তার কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন।

মোঃ আহসান কবির বগুড়া জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম সাজ্জাদুর রহমান এবং মাতা মরহুম মমতাজ বেগম।
তিনি ২০০১ সালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রি অর্জন করেন।
ইতিপূর্বে তিনি ২০০৯ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত উপজেলা প্রকৌশলী, ২০১৯ সাল পর্যন্ত সিনিয়র সহকারী প্রকৌশলী এবং ২০২০- ২১ সালে নির্বাহী প্রকৌশলী হিসেবে গাইবান্ধা জেলায় সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।
পূর্বের পদে গাইবান্ধা জেলায় থাকাবস্থায় তিনি তাঁর মেধা-যোগ্যতায় অর্জিত অভিজ্ঞতার মধ্য দিয়ে এ বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী, সংশ্লিষ্ট ঠিকাদার এবং সুধীজনদের নজর কেড়েছেন। তিনি দক্ষতা দিয়ে কর্মকাণ্ডকে যেমনি সচল রেখেছেন তেমনি আন্তরিকতা দিয়ে সহকর্মীদের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। কাজের প্রতি নিষ্ঠা ও দায়িত্ববোধের কারণে তিনি সকলের নিকট প্রশংসনীয়।
তাঁকে এলজিইডির চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী পদে নিয়োগ করায় আধুনিক শহর ও গ্রাম উন্নয়নের মাধ্যমে নাগরিক সুবিধা প্রদানে সরকার ঘোষিত সকল কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখবে।
মোঃ আহসান কবির এ জেলায় কর্মকালীন সময়ে সকলের সহযোগিতা ও দোয়া চেয়েছেন।








