মনপুরায় ভিডব্লিউবি কার্ড ও চাল বিতরণ

মনপুরা প্রতিনিধি।
দুঃস্থ মহিলাদের স্বাবলম্বী করে তোলার লক্ষে বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত দুইবছর মেয়াদী চলমান উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে ভোলার মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে ৫৪৭ জন দুঃস্থ মহিলাদের মাঝে ভালনারেবল উইমেন বেনেফিট (ভিডব্লিউবি) কার্ড ও চাল বিতরণ করা হচ্ছে।

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে শনিবার সকাল ১১ টা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে হতদরিদ্র নতুন ৫৪৭ জন ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে ২০২৩-২০২৪ অর্থবছরের কার্ড ও ৪ মাসে চাল বিতরণ করা হয় ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস, ইউপি চেয়ারম্যান অলিউল্লাহ কাজল, ইউপি সদস্য আঃকাদের মিয়া,মাকসুদুর রহমান মজনু ,আবদুর রশিদ ঢালী প্রমুখ। উপজেলার ৪টি ইউনিয়নে নতুন ২হাজার ৫শত ৩২জন ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে নতুন অর্থবছরের চাল বিতরণ করা হবে।

মনপুরা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অঃদাঃ) রুমেন্দ্র নাথ বিশ্বাস জানান, মনপুরা উপজেলার ৪টি ইউনিয়নে ২হাজার ৫শত ৩২জন হতদরিদ্র পরিবারের মাঝে নতুন বছরের ভিডব্লিউবি কার্ড ও  চাল বিতরণ করা হয়। হতদরিদ্র কার্ডধারী পরিবার প্রতি মাসে ৩০কেজি করে এই চাল পাবেন। মনপুরা ৪ টি ইউনিয়ন পরিষদ থেকে দরিদ্র পরিবার বাচাই করে তাদেরকে নতুন এই ভিডব্লিউবি কার্ড দেওয়া হয়েছে।

You might like