শেরপুরে শিক্ষামন্ত্রীর মায়ের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

কাকন সরকার শেরপুর প্রতিনিধি:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগ’র যুগ্ম-সাধারন সম্পাদক ডা. দীপু মনি এমপির রত্নগর্ভা মাতা, সাবেক শিক্ষিকা রহিমা ওয়াদুদ’র বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল করেছে শেরপুর জেলা আওয়ামীলীগ। ৮ মে সোমবার দুপুরে শেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু’র নিউ মার্কেটরস্থ রাজনৈতিক কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

এসময় জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে সংক্ষিপ্ত বক্তব্যে সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু বলেন, প্রয়াত রহিমা ওয়াদুদ ছিলেন একজন বরেণ্য শিক্ষক ও সর্বজন শ্রদ্ধেয় ব‍্যক্তিত্ব। তার মৃত্যুতে আওয়ামী পরিবার একজন অতি আপনজনকে হারিয়েছে। তিনি শেরপুর জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্নার মাগফিরাত কামনা করেন। সেইসাথে দীপু মনি এমপি সহ মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

এসময় অন‍্যানের মধ্যে শেরপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি শামছুন নাহার কামাল, জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাবেক নেতা তাপস কুমার সাহা ও কানু চন্দ্র, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদের, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ভিপি মোহাম্মদ বায়েজীদ হাছান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, চরমোচারিয়া ইউপি চেয়ারম্যান সাব্বির হোসেন খোকন, লছমনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম মিয়া, চর শেরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন সুরুজ, উপজেলা যুবলীগের সভাপতি আসাদুজ্জামান দুলাল সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৬ ই মে শনিবার রাজধানীর কলাবাগানস্থ নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন শিক্ষামন্ত্রীর মা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর।

You might like