কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে দুটি ইরাবতী প্রজাতির ডলফিন

জাকারিয়া জাহিদ, কুয়াকাটা প্রতিনিধিঃ

কুয়াকাটা সৈকতে দুটি ইরাবতী প্রজাতির ডলফিন ভেসে এসেছে। ডলফিন দুটির দৈর্ঘ্য ৮ ও ৩ ফুট। ডলফিন দুটির অধিকাংশ শরীর পঁচে গেছে।বৃহস্পতিবার(১১মে) সকাল ১১টার দিকে কুয়াকাটার জিরো পয়েন্টের পূর্ব পাশে ঝাউবন এলাকা সংলগ্ন ডলফিন দু’টিকে দেখতে পায় কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য জুয়েল রানা।

তিনি জানান, সকালে সৈকত থেকে গঙ্গামতি যাওয়ার পথে ডলফিন দু’টিকে এখানে পরে থাকতে দেখি। স্থানীয়দের সাথে কথা বলে জেনেছি এগুলো আজই জোয়ারে ভেসে এসেছে।

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ডলফিন রক্ষা কমিটির মাধ্যমে জেনেছি এখন আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পাঠিয়ে মাটি চাপা দেয়ার ব্যবস্থা করছি।

You might like