ঘূর্ণিঝড় মোখা

জিএম মুছা

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা
১৪ মে আসবে নাকি হেথায়
সেনাকি ভয়ংকর একরোখা
হানবে আঘাত যথায় তথায়।।

আসছে ছুটে মোখা নামের ঝড়
কেউ জানেনা কত শক্তি তাহার
মানুষ এখন যাবে যে কোথায়
ঘুরছে মাথা শুনে তাহার কথায়।।

ভয়ে কাঁপে দূরু দূরু পরান
এই গরম সিদ্ধ হচ্ছে জীবন
কোথায় গিয়ে হবে যে এর শেষ
মরুভূমি হবে বুঝি এবার দেশ।।

You might like