মনপুরায় ঘর্ণিঝড় মোখার তান্ডবে ভয়ে লক্ষাধিক মানুষ : ৮০টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত

রাকিবুল হাসান, মনপুরা প্রতিনিধি :

ভোলার মনপুরা উপজেলা মোখা মোকাবেলায় প্রস্তুত ৮০টি আশ্রয় কেন্দ্র।মনপুরা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সহ উপজেলার চারটি ইউনিয়নে ইতিমধ্যে আলাদা আলাদা ভাবে দুর্যোগ মোকাবেলার প্রস্তুতিমূলক সভা করা হয়েছে। বিভিন্ন এলাকায় লাল ৩টি করে পতাকা ও টাঙানো হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার জনগণকে আশ্রয় কেন্দ্র যাওয়ার জন্য উপজেলা প্রশাসনসহ ইউনিয়ন পরিষদের প্রতিনিধিগণ ব্যাপক প্রচার চালাচ্ছে।

আবহাওয়া আধিদপ্তর সূত্রে সর্বশেষ তথ্যে জানাযায়,ঘর্ণিঝড় মোখা ভোলার অদূরবর্তী উপকুল গুলোতে ৮ নাম্বার মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়ে।মনপুরার সমুদ্রগামী জেলেরা সাগরে থেকে ফিরে নিজ নিজ ঘাটে অবস্থান করছেন।

মনপুরার বেড়ীবাধের বাহিরে এবং চরঞ্চল গুলোতে বসবার রত সকল মানুষে কে নিরাপদ আশ্রয় কেন্দ্রে যেতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সর্তকবার্তা জানানো হচ্ছে ।এই উপজেলা আসতে আসতে বাতাসের তীব্রতা বাড়তে শুরু করছে।সন্ধ্যা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি ও বাতাসের তীব্রতা বাড়ছে।মনপুরা থেকে বিছিন্ন চর কলাতলি,ঢালচর সহ বিচ্ছিন চরের মানুষ বেশী আতংতি হয়ে পড়েছে। বিচ্ছিন চরের বাসিন্দাদের কে আশ্রয় কেন্দ্র নিয়ে আসার জন্য উপজেলা প্রশাসন স্থানীয় চেয়ারম্যানদের কে নিদের্শ দিয়েছেল। এইদিকে উপজেলা প্রশাসনের পাশাপাশি ঘূর্ণিঝড় প্রস্তিুতি কর্মসূচি সিপিপি ও স্থানীয় জনপ্রতিনিধিগন ও জনসাধারন কে আশ্রয় কেন্দ্রে আসার জন্য মাইকিং করছেন।

উপজেলা প্রশাসন আশ্রয় কেন্দ্র গুলো প্রস্তিুত রাখার পাশাপাশি শুকনো খাবার ও মজুদ রাখা হয়েছে।পানিউন্নয়ন বোর্ড ঝুকিপূর্ণ বেড়ীবাঁধগুলো মেরামত করছেন।উপজেলা প্রশাসন ঘূর্নিঝড় মোখার মোকাবেলার সকল প্রস্তুতি গ্রহন করেছেন।সিপিপি ও স্থানীয় জনপ্রতিনিধিগন মোখা মোকাবেলায় সাধারণ জনগন কে সচেতনতা সৃষ্টির লক্ষে মাইকিং করে নিরাপদ আশ্রয় আসার জন্য মাইকিং করছেন।প্রশাসন সার্বক্ষন যোগাযোগ করার জন্য কন্ট্রোলরুম খোলা হয়েছে ।

আশ্রয়কেন্দ্র ও ঝুঁকিপূণ বেড়ীবাঁধ পরিদর্শন করেন মনপুরা উপজেলা দুর্যোগকালী সময় দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আঃমতিন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃইলিয়াস মিয়া,উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক জাকির হোসেন,১নং মনপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমানউল্লাহ আলগীর,২নং হাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন নিজামউদ্দিন হাওলাদার,৪নং দক্ষিন সাকুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অলিউল্লাহ কাজল,উপজেলা সিপিপি টিম লিডার এরফারউল্লাহ অনি প্রমুখ।

এব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইলিয়াস মিয়া জানান,ঘূর্নিঝড় মোখা মোকাবেলায় উপজেলায় মোট-৮০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে ।যেখানে একসাথে ৯৩ হাজার লোক আশ্রয় নিতে পারবে ।উপজেলা প্রশাসন থেকে সার্বক্ষণিক খোজখবর রাখার জন্য একটি কট্রোলরুম খোলা হয়েছে।

এব্যাপারে মনপুরা দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আঃমতিন বলেন,দুর্যোগমোকাবেলা উপজেলা প্রশাসন সকল প্রস্তুতি সম্পন করেছেন ।মনপুরা থেকে বিচ্ছিন চর গুলো থেকে বাসিন্দারদের কে আশ্রয় কেন্দ্রে আনার জন্য স্থানীয় চেয়ারম্যানদের কে নির্দেশ দেওয়া হয়েছে । আশ্রয় কেন্দ্রে আবস্থানরত সকলের জন্য শুকরো খাবার মজুদ রাখা হয়েছে।আমরা ইতিমধ্যে ২০ হাজার টাকা ও ৫ মেট্রিকটন চাউল বরাদ্ধ পেয়েছি।

You might like