

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ :
ঢাকার দোহারের ওয়ান ব্যাংক এলাকা ও লটাখোলা নতুন বাজার এলাকায় প্রশাসনের অভিযান পরিচালনা করা হয়।

১৬ মে (মঙ্গলবার) সকালে উপজেলা লটাখোলা নতুন বাজার এলাকায় মোল্লা হোটেল নামে মোজাফর মোল্লা ও জামালের বেকারী ও ওয়ান ব্যাংক এলাকায় বেকারীতে এ অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়েছে।
এ সময় মোল্লা হোটেলে মেয়াদ উত্তীর্ণ ময়দা দিয়ে খাবার প্রস্তুতের অপরাধে ৫ হাজার ও জামাল বেকারি কে ৫ হাজার ও অন্য বেকারীকে ১০ হাজার সহ মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এসএম, মুস্তাফিজুর রহমান।
এ সময় সহকারী কমিশনার ভূমি বলেন জনস্বার্থে জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।










