

নিজস্ব প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এর সেরা অভিনেতা হিসেবে মনোনীত হয়েছে সাংবাদিক মাকসুমুল মুকিম।

গত ১৩ ই মে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহের তাৎক্ষনিক অভিনয় ক্যাটাগরিতে পদ্মা সরকারি কলেজ থেকে( ঘ) ইউনিট থেকে অংশ গ্রহণ করে উপজেলা পর্যায়ে সেরা হয়।
মাকসুমুল মুকিম ঢাকা জেলার দোহার থানার লটাখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। হারুন অর রশীদ ও আরজু মান আরা বেগম এর একমাএ পুএ তিনি। তিনি দৈনিক আমার সময় পএিকায় সাংবাদিকতার করছেন। এছাড়া ও সে একটি বে সরকারি স্কুলে শিক্ষকতা চালিয়ে যাচ্ছে, সে কয়েকটি মঞ্চ নাটকে অভিনয় করে পরবর্তী তে নিজে দুই একটি নাটক লিখে ও পরিচালনা করে।
পড়ালেখার পাশাপাশি তার হটাৎ করে আগ্রহ জন্মাতে শুরু করে অভিনয়ের দিকে। একেবারে ছোট থাকতে যখন কোনো প্রতিযোগিতায় অংশ নিয়ে হেরে যেত, তখন প্রায়ই বেশ অভিমান হতো মুকিম । ঠিক তখনই পাশে পেয়েছে তার বাবা কে । বাবা সব সময়ই তাকে বলতেন, ‘চেষ্টা করতে থাকো, কেবল তো তোমার জীবনের শুরু।’ এভাবে বাবার হাত ধরে তার অনুপ্রেরণায় অল্প অল্প করে এগোতে থাকে সে । তার অভিনয় বেশি চর্চা করা হয় বাসায়। তার ভালো লাগে অভিনয় করতে।
কলেজের যেকোনো অনুষ্ঠানে অভিনয়ের জন্য নিয়মিত ডাক পড়তো মুকিমের । নতুন নতুন চরিত্রে নিজেকে নতুন রূপে তুলে ধরতে বেশ মজা পায় সে। ছোট বেলা থেকে ই স্কুল কলেজের বিভিন্ন অনুষ্ঠানে সে অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে বিজয়ী হতো। কবিতা আবৃত্তি, বক্তব্য দিতে সে ভালোবাসত।
তার এ শ্রেষ্ঠত্বে পদ্মা সরকারি কলেজ সহ সকলে মহা খুঁশি ও আনন্দিত। মুকিম সকলের নিকট দোয়া কামনা করেছে।










