শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে স্বরূপকাঠিতে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল 

স্বরূপকাঠি প্রতিনিধি :
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে স্বরূপকাঠি উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে দলীয় কার্যালয়ের সামনে থেকে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মিরা বিক্ষোভ মিছিল নিয়ে ফেরীঘাট মোড়ে সমাবেশ করেন।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি সৈয়দ শহিদুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম মুইদুল ইসলাম প্রমুখ। বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতাকে অবিল¤েব গ্রেফতার পূর্বক শাস্তির দাবী জানান।

You might like