

নিজস্ব প্রতিবেদক :
আজ ২৬ মে, ২০২৩ খ্রি. রাত নয়টায় দ্যোতনা সাহিত্য পরিষদ, যশোর এর ১২ তম ভার্চুয়াল মাসিক সাহিত্য আসরে আলোচনা, কবিতা পাঠ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি কবি অধ্যক্ষ ডক্টর শাহনাজ পারভীন এর সভাপতিত্বে কবি ও সম্পাদক শাহরিয়ার সোহেল এর প্রাণবন্ত সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গবেষক ড. সন্দীপক মল্লিক। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কবি এড. জি এম মূছা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গীতিকার কাসেদুজ্জামান সেলিম এবং কবি ও সম্পাদক তৌফিক জহুর।
অনুষ্ঠানে কবিতা, গান ও আবৃত্তি নিয়ে উপস্থিত ছিলেন কবি ও কণ্ঠশিল্পী শাহ আলম খসরু, কবি শাহরিয়ার সোহেল, কবি এম এ কাসেম অমিয়, কবি মো. মশিয়ার রহমান, কবি আহমেদ মাহবুব ফারুক, কবি জাহান আরা খান কোহিনূর, কবি সীমান্ত বসু প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিগণ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জীবন ও সাহিত্য নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন।










