মনপুরায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মনপুরা প্রতিনিধি :

ভোলার মনপুরা পুকুরের পানিতে ডুবে মো. আবির নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ মে) সকাল ৯টা উপজেলা দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের ৯নাম্বার ওয়ার্ডে আনসার আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।শিশু এমন মর্মান্তিক মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

আবির ওই গ্রামের বাসিন্দা ইব্রাহিম এর একমাত্র ছেলে।

নিহতের বাবা ইব্রাহিম জানান, আবির সকাল ৭টার দিকে ঘুম থেকে উঠে তার নানার সাথে খাওয়া দাওয়া করেছেন।পরে আমি নৌকার কাজ করারনোর জন্য ঘাটে চলে যাই এবং তার মা ঘরের মধ্যে রান্না কাজে ব্যস্ত হয়ে পড়েন।রান্না কাজে যাওয়ার সময় ঘরের উঠুনে খেলাধুলা করতে দেখেন নিহতের মা।পরে সকলের চোখ ফাঁকি দিয়ে পুকুরে পড়ে যায়।

আবির কে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে স্বজনরা পুকুরের পানিতে ভাসতে দেখেন।পরে তাকে মৃত অবস্থা পুকুর থেকে উদ্ধার করা হয়।

শিশু এমন মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করে ঘটনাস্থলে গিয়েছেন দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহরলাল চক্রবর্তী।

মনপুরা থানার কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

You might like