রূপগঞ্জে সাংবাদিক রিপন মিয়ার মামা শেরাজ মিয়া আর নেই

নিজস্ব প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি ও রূপগঞ্জ প্রেসক্লাবের সদস্য রিপন মিয়ার মামা মেঝু মামা শেরাজ মিয়া আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার (১লা জুন) সকাল সাড়ে ৯ টার দিকে স্ট্রোকজনিত কারণে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী,২ ছেলে, ১ কণ্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাদ যোহর গোয়ালপাড়া সামাজিক কবরস্থান মাঠে জানাযা শেষে মরহুমের মৃতদেহ গোয়ালপাড়া সামাজিক কবরস্থানে দাফন করা হবে।

মরহুমের আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন শোকসন্তপ্ত পরিবার।

You might like