স্বরূপকাঠিতে কৃষক কৃষাণীদের নিয়ে পুষ্টি ও খাদ্য বিষয়ক প্রশিক্ষণ

স্বরূপকাঠি প্রতিনিধি :
স্বরূপকাঠিতে ২০২২-২০২৩ অর্থ বছরে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্ত¡া জোরদারকরণ প্রকল্পের আওতায় দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে দুই দিনব্যাপী ওই প্রশিক্ষণে উপজেলার ৩০ জন কৃষক কৃষাণীকে প্রশিক্ষণ দেয়া হয়।

বুধবার উপজেলা কৃষি সম্প্রসারণ প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত ওই প্রশিক্ষণের শেষ দিনে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য প্রধান করেন উপজেলা কৃষি কর্মকর্তা, চপল কৃষ্ণ নাথ, প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্জয় হালদার ও উপসহকারি কৃষি কর্মকর্তা রথীন ঘরামী প্রমুখ।

You might like