স্বরূপকাঠিতে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ

স্বরূপকাঠি প্রতিনিধি ধ
স্বরূপকাঠিতে তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে তামাক নিয়ন্ত্রন আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত ওই প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব উল্লাহ মজুমদারের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা চপল কৃষ্ণ নাথের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রনী দত্ত, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, ওসি মো. জাফর আহম্মেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মো. নাসির উদ্দিন খলিফা, প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামাল হোসেন প্রমুখ।

প্রশিক্ষণে সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাংবাদিকরা অংশ নেয়।

You might like