

শেরপুর প্রতিনিধিঃ
দেশব্যাপী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং এর প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির নিদর্শনা অনুযায়ী ৮ জুন বৃহস্পতিবার সকাল ১১ টায় শেরপুর জেলা বি এন পির উদ্যোগে জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হযরত আলী সাহেবের সঞ্চালনায় জেলা পল্লী বিদ্যুৎ অফিসে সম্মুখে অবস্থান কর্মসূচী শেষে স্মারকলিপি প্রদান করেন।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপি, উপজেলা বিএনপি ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।










