তোমার ছোঁয়ায়

অশোক কুমার রায় :

আমার প্রথম ব্রেকআপ হবার পর
নিজের প্রতি বড্ড অভিমানে নিরুদ্দেশের যাত্রা
উত্তরের কোন এক শহরে হিমালয়ের কোলে বাস
পুরানো সব যোগাযোগ বন্দ রেখে
যোগাযোগের মাধ্যমও সব গোপন।

নিজের যন্ত্রণা সব ভোলার জন্য
উদয় অস্ত প্ররিশ্রম করি
নিজেকে ভোলার কত আয়োজন আমার
একান্তে একা একা ঘুরে বেড়াই সাপ্তাহিক ছুটিতে
অনেক দিন কেটে গেল এভাবে
কিন্তু বাস্তবতা ভুলতে পারছি না ব্রেকআপটা ততদিনে
বুকের ভেতর কস্টটা রয়েই গেল।

ঠিক ঐ মুহুতে তুমি এলে সংগোপনে
বন্ধুত্বের ডালি নিয়ে আমার পানে
আমার বুকের মধ্যের যন্ত্রনা
এমনি করে কমে গেল তোমার ছোঁয়ায়
এভাবে ছুঁয়ে ছিলে কতকাল
তোমার আদরে ভালোবাসায় কেটেছে
আমার কত বছর যেন—
বিপদে আপদে ছুঁয়ে ছিলে অশান্ত হৃদয়
আসলে ভালোবাসা এমনি হয়!!!

You might like