

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ের বোদায় ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সচিবগণের জন্য ইউনিয়ন পরিষদ সম্পর্কিত দিন ব্যাপি এক মৌলিক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়।

ঢাকা জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) আয়োজনে মঙ্গলবার (২০ জুন) সকালে বোদা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশার সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) উপসচিব, যুগ্ম-পরিচালক (প্রশিক্ষণ ও পরামর্শ) মো. শফিকুল ইসলাম।
প্রশিক্ষণের উদ্বোধনী সভায় অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি বক্তব্য রাখেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) ইমরানুজ্জামান উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালায় বোদা উপজেলার দশটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য ও সচিবগণ অংশ নেন।










