মনপুরায় জ্যাকব এমপির ২ হাজার শাড়ি বিতরণ, ২ লাখ টাকা অনুদান

মনপুরা (ভোলা) প্রতিনিধি :
শেখ হাসিনার জন্যই আজ সমৃদ্ধ বাংলাদেশ। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ আরও এগিয়ে যাবে। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। এটা আজ প্রমাণিত। শেখ হাসিনা ক্ষমতায় থাকার কারণে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। মেট্রোরেল, পদ্মা সেতু নির্মাণসহ দেশে বিভিন্ন উন্নয়নকাজ আওয়ামী লীগ সরকারের কারণেই সম্ভব হয়েছে।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে রবিবার (২৫ জুন) উপজেলার ৪টি ইউনিয়নের গরিব দুস্থ ও অসহায় ২ হাজার পরিবারের মাঝে শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি এই কথা বলেন।

বর্তমান সরকারের আমলে অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশেরে অভূতপূর্ব অগ্রগতি হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই দেশে এত উন্নয়ন করা সম্ভব হয়েছে। সারা দেশের উন্নয়নের ধারাবাহিকতার পাশাপাশি উন্নয়ন থেকে বাদ পরেনি মনপুরা উপজেলা ।চরফ্যাসন ও মনপুরায় আওয়ামীলীগ সরকারের নজির বিহীন উন্নয়ন বিএনপিকে ও মুগ্ধ করেছে।

আওয়ামী লীগের নেতা–কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এমপি জ্যাকব বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে। আওয়ামীলীগ সরকারের ধারাবাহিকতা অব্যাহত থাকলে ২০৪১ সাল নাগাদ বিশ্বে বাংলাদেশ উন্নত দেশে পরিনত হবে। বিএনপি-জামায়াত যতই ষড়যন্ত্র করুক সংবিধান অনুয়ায়ী যথা সময়ে দেশে নির্বাচন হবে। এছাড়াও তিনি চরফ্যাসন-মনপুরায় বিভিন্ন উন্নয়নের ফিরিস্ত তুলে ধরে আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দাবী করেন। এই সময় তিনি বসন্তের কোকিল থেকে সর্তক থাকার জন্য নেতা-কর্মীদের সর্তক থাকার আহবান জানান।

এই সময় উপজেলা শিক্ষা সমিতির কার্যালয়ে নির্মাণে ব্যাক্তিগত তহবিল থেকে দুই লাখ টাকা অনুদানের চেক উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মনোয়ারা বেগম ও সম্পাদক মোঃ আজাদের কাছে হস্তান্তর করেন। পরে তিনি নবনির্মিত উপজেলা আ’লীগের দ্বিতল ভবনের কাজ পরিদর্শনে যান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুর রহমান রাসেদ মোল্লা,উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি একে এম শাহাজান মিয়া, উপজেলা আ.লীগ সম্পাদক মো. জাকির হোসেন, ওসি মোঃজহিরুল ইসলাম,আ.লীগের যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন মজনু ফরাজী, ইউপি চেয়ারম্যান মো. অলিউল্যাহ কাজল, আ.লীগের সাংগঠনিক সম্পাদক বায়জিদ কামাল, ইউপি চেয়ারম্যান আমানত উল্লা আলমগীর, ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার, যুবলীগ সম্পাদক মনিরুজ্জামান মনির, স্বেচ্ছাসেবকলীগ সম্পাদক গিয়াস উদ্দিন আযম, ছাত্রলীগ সভাপতি শামসুদ্দিন সাগর, সম্পাদক সুমন ফরাজী।

You might like