দোহার-নবাবগঞ্জের ৮ হাজার অসহায় পরিবার পাচ্ছে ঈদ উপহার

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ (ঢাকা) :

ঢাকার দোহার-নবাবগঞ্জ উপজেলায় দুঃস্থ, অসহায় ও গরীব ৮ হাজার পরিবারের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী ও দেশরত্ন শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১(দোহার-নবাবগঞ্জ) আসনের সাংসদ সালমান এফ রহমান এমপি’র ঈদ শুভেচ্ছা উপহার হিসেবে দুঃস্থ, অসহায় ও গরীব পরিবারের মাঝে এ খাদ্য-সামগ্রী বিতরণ করা হচ্ছে।

খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেটে রয়েছে- চিনিগুড়া চাউল, সেমাই, নুডুলস, চিনি ও সয়াবিন তৈল। প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক যৌথভাবে উদ্যোগী হয়ে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে প্রতি ইউনিয়নের জন্য ৩ শত পরিবারের ৩ শত নারী/পুরুষ এর তালিকা প্রস্তুত করা হয়েছে। যাতে তালিকা তৈরিতে কোনো প্রকার অনিয়ম না হয়।

ঢাকা-১(দোহার-নবাবগঞ্জ) আসনের সাংসদ সালমান এফ রহমান এমপি’র নিজস্ব অর্থয়ানে পরিচালিত ফজলুর রহমান ফাউন্ডেশন এর মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ জানান, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি মহোদয় পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে দোহার-নবাবগঞ্জ উপজেলার অভাবগ্রস্ত অসহায় ৮ হাজার পরিবারের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। ঈদ উপহার হিসেবে এইসব পণ্য প্রত্যেক পরিবারের কিছুটা হলেও উপকারে আসবে বলে আশা রাখি।

You might like