

স্বরূপকাঠি প্রতিনিধি :
স্বরূপকাঠির মাহামুদকাঠি গ্রামের বীরমুক্তিযোদ্ধা এসএম নুরউদ্দিন আহম্মেদ (৭৬) মাষ্টার ইন্তেকাল করেছেন। মস্তিষ্কে রক্ত ক্ষরণ জনিত চিকিৎসাধীন অবস্থায় তিনি শুক্রবার সকালে ইন্তেকাল করেন।
এসএম নুরউদ্দিন আহম্মেদ আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয় ও ঢাকার মোল্লার টেক উদয়ন স্কুলে শিক্ষকতা করেছেন।

ওইদিন বিকেলে মাহামুদকাঠি ইছামউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পূর্ন রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। রাষ্ট্রের পক্ষে ইউএনও মো. মাহাবুব উল্লাহ মজুমদার ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানান।
এ সময় সাথে ছিলেন নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ জাফর আহমেদ, সাবেক মুক্তিযোদ্ধার কমান্ডার কাজি শাখাওয়াত হোসেন, বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম প্রমুখ। মরহুমের বড় ছেলে তারিক আজিজ সহকারী কর কমিশনার ও ছোট ছেলে ঢাকা বিশ^বিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক।
তার মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম গভীর শোক প্রকাশ করেছেন।










