স্বরূপকাঠীতে ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত

স্বরূপকাঠী প্রতিনিধি :
স্বরূপকাঠীতে উদ্যোগ- নামে একটি সামাজিক উন্নয়নমূলক সংগঠন এর এক বছর পূর্তি উপলক্ষে ফ্রি চিকিৎসা সেবা ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০.৩০ টায় সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় এর সভাকক্ষে এ চিকিৎসা সেবা কম্পেইনের উদ্বোধন করেন সহকারী কমিশনার ভূমি তাপস পাল।

সংগঠনের সভাপতি রেদওয়ানের সভাপতিত্বে ও আরামকাঠী হাজী ইব্রাহীম মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক মোঃ মনিরুল ইসলাম মিথুনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও স্বরূপকাঠি প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক কামাল হোসেন, দৈনিক যুগান্তরের স্বরূপকাঠি প্রতিনিধি কাউসার উদ্দিন তালুকদার, সরকারি সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক স্বপন কুমার দত্ত সহ সংগঠনের সকল পর্যায়ের সদস্যবৃন্দ ও বিভিন্ন বøাড ডোনার্স ক্লাবের সদস্যবৃন্দ। ছাত্র ও যুবক ভাইদের এ ধরনে আয়োজন মানব সেবা ও সমাজ উন্নয়নে ভুমিকা রাখবে বলে সকলেই মত প্রকাশ করেন।

You might like