

স্বরূপকাঠী প্রতিনিধি :
স্বরূপকাঠিতে দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গুর প্রভাব। গত কয়েকদিনে বেশ সংখ্যক রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। গতকাল এ রিপোর্ট লেখা পর্যন্ত নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি দেখা যায়।

এরমধ্যে ১৪ জন সুস্থ হয়ে বাড়ী ফিরলেও এখনো ১৬ জন রোগী ভর্তি রয়েছে বলে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া নিশ্চিত করেছেন। তিনি জানান উপজেলার বলদিয়া ইউনিয়নে রোগীর সংখ্যা বেশি।
অতিবৃষ্টির কারনে গোটা উপজেলায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিলাঞ্চল খ্যাত বলদিয়া পার্শবর্তী জেলা ঝালকাঠী, উপজেলা নাজিরপুর, কাউখালী ও বানারীপাড়ার রোগীরাও আসছে। তিনি বলেন ওই অঞ্চলে জমিতে দীর্ঘদিন পানি থাকায় এডিস মশার উৎপত্তি হতে পারে।
তাছাড়া ঈদে ঢাকা থেকে অনেক ডেঙ্গু রোগী আসায় তাহারা এলাকায় অবস্থান করছে। নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অতিরিক্ত ডাক্তার থাকলে সঠিক সেবা পাচ্ছে না ভুক্তভোগী রোগীরা। রোগীদের স্বজনদের সাথে কথা বললে জানা যায় বেড না পেয়ে হাসপাতালর ফ্লোরে থাকতে হচ্ছে এবং মশার প্রদূর্ভাবে হাসপাতালে রাত্রী যাপন করা কষ্টকর হয়ে পরেছে।










