সবার অগোচরে দুই বছরের শিশুটি পুকুরে, পরে লাশ উদ্ধার

মনপুরা প্রতিনিধি :

ভোলার মনপুরা খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে জিদনী (২) নামের দুই বছরের এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকাল ৪ টায় উপজেলা হাজিরহাট ইউনিয়নের মোতাহার হোসেন হাওলাদার এর বাড়ীর পুকুরে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিশু একই ইউনিয়নের চরযতিন গ্রামের বাসিন্দা ফারুক হাওলাদার এর মেয়ে । স্বজনরা জানায়, দুপুরে খাওয়া দাওয়া পরে প্রতিদিনের মত ঘর থেকে খেলতে বাহির হন জিদনী।সবার অগোচরে সে বাড়ির পুকুরের পানিতে পড়ে যায়।

পরে শিশুটি কে বাড়ির অন্যান্য শিশুদের সাথে দেখতে না পেয়ে খোঁজাখুজি করতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুটির বাবা ফারুক বাড়ির পুকুরের পানিতে জিদনীকে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এই ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ইদ্রিস বলেন,‘’স্বাস্থ্যকেন্দ্রে আনার আগেই শিশুটি মারা গেছে ‘ ।

You might like