সভাপতি নাজমুল-সম্পাদক শহীদুল কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

জাকারিয়া জাহিদ, কুয়াকাটা প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন নাজমুল ইসলাম। তিনি আনারস প্রতিক নিয়ে ভোট পেয়েছে ৮শ‘ ১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছাতা প্রতিক নিয়ে ফিরোজ সিকদার পেয়েছেন ৩শ‘ ২৫ ভোট।

সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মাওলানা শহীদুল ইসলাম। দোয়াত কলম প্রতিক নিয়ে তিনি পেয়েছেন ৫৬৯। তার নিকটতম প্রতিদ্বন্ধী তালা চাবি প্রতিক নিয়ে সৈয়দ মো. রাসেল পেয়েছে ৫শ‘৫১ ভোট। আর যুগ্ন সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছে রেহান উদ্দিন রেহান। কলস প্রতিক নিয়ে তিনি পেয়েছেন ৭শ‘ ৭০ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্ধী রিকসা প্রতিক নিয়ে খাইরুল আমিন পেয়েছেন ৩শ‘ ১৮ ভোট। এছাড়া ৬শ‘ ৫৪ ভোট পেয়ে সিনিয়র সহ-সভাপতি পদে বিল্লাল খান কাবুল, ৪শ‘৮২ ভোট পেয়ে সাংগঠনিক পদে মাহমুদুল হাসান, ৮শ‘৩৫ ভোট পেয়ে অর্থ সম্পাদক পদে নুর জামাল খালাসী, ৫শ‘ ৭৫ ভোট পেয়ে দপ্তর সম্পাদক পদে মো. শওকত হোসেন সবুজ মৃধা এবং ৬শ‘ ০৬ ভোট পেয়ে ক্রিড়া ও সাংস্কিৃত সম্পাদক পদে রহিমুল হক হীরা বিজয়ী হয়েছেন। এছাড়া বিনা প্রতিদ্বন্ধিতায় সহ-সভাপতি পদে শাহালম খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে তৈয়বুর রহমান, সদস্য পদে আকতার তুলকাদর ও মোনাসেফ খান নির্বাচিত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিটির সভাপতি অধ্যক্ষ বশির আহমেদ।

এর আগে শনিবার উৎসব মুখর পরিবেশে সকাল ০৮ টায় কলাপাড়া মহিলা ডিগ্রী কলেজে ভোট গ্রহন শুরু হয়। কোন অনাকাঙ্খিত ঘটনা ছাড়াই একটানা চলে বিকাল চারটা পর্যন্ত। ১২শ‘ ৫৭ ভোটারের মধ্যে ১১শ‘ ৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ।

উল্লেখ্য ২০১৫ সালে কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতি গঠিত হয়।

You might like