

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ প্রতিনিধি :
ঢাকার দোহারে বালুর ট্রাকের চাপায় মানিক খাঁ (২২) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত মানিক খাঁ উপজেলার জামালচর গ্রামের জামাল খাঁর ছেলে।

স্থানীয়সূত্রে জানা যায়, লটাখোলা গ্রামের নোয়াব আলীর জমিতে মাটি ভরাটের কাজ চলছিলো।
গতকাল মঙ্গলবার দুপুরে একটি ট্রাক বালু ফেলতে আসলে চালক ট্রাকটি পেছন দিকে নেয়ার সময় ট্রাকের শ্রমিক জামাল ট্রাকটির নিচে চাপা পড়ে।
পরে তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে দোহার থানার এস আই কুদ্দুস বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।










