যারা অগ্নি সংযোগ করে ক্ষমতায় আসতে চায় তাদেরকে রুখতে হবে : আলমগীর হোসেন

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ :

শেখ হাসিনার দর্শন সারা বাংলায় উন্নয়ন এই স্লোগানকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় দোহার উপজেলার আওয়ামী লীগের ও সকল সহযোগী সংগঠনের উদ্দোগে র‍্যালি বের করা হয়।

১৯ জুলাই(বুধবার) সকালে উপজেলার জয়পাড়া কলেজ মোর থেকে বের হয়ে করম আলী মোরে এসে সংক্ষিপ্ত বক্তব্যর মধ্য দিয়ে শেষ হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দোহার উপজেলার আওয়ামী লীগের সভাপতি মো: আলমগীর হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদেরকে আবারো নৌকা প্রতিকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরকার প্রধান করতে হবে। যারা অগ্নি সংযোগ করে ক্ষমতায় আসতে চায় তাদেরকে রুখতে হবে। দোহার নবাবগঞ্জ এর মাটি শেখ হাসিনা ও সালমান এফ রহমানের ঘাঁটি। তাই এখানে এই ধরনে কোন কাজ করতে চাইলে তাদেরকে কঠিন হাতে দমন করা হবে। বিএনপি বাঙালা কলেজে যে ঘটনা ঘটিয়েছে তাতেই বুঝা যায় তারা হিংস্র হয়ে আছে ক্ষমতায় যাবার জন্য।

এসময় উপস্থিত ছিলেন, দোহার পৌরসভার মেয়র আলমাছ উদ্দিন,বিলাশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ চোকদার, করম আলী, সাদ্দাম হোসেন খান রাজিব, বশির উদ্দিন, আমজাদ হোসেন, হিমু, আমজাদ হোসেন আজাদ,মিতু আক্তার,দোহার পৌরসভার কাউন্সিল, জসিম উদ্দিন, ঢাকা জেলা দক্ষিণ ছাত্র লীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগসহ সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

You might like