শেরপুরে ছাত্রদলের তারুণ্যের সমাবেশের সাংগঠনিক টিম লিডার সুফিয়ান

মোঃ আব্দুল করিম :

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এর সার্বিক তত্ত্বাবধানে ২০ জুলাই বৃহস্পতিবার ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদলের নিজস্ব প্যাডে তারুণ্যের সমাবেশ সফল করতে শেরপুর জেলার সাংগঠনিক টিম লিডারের দায়িত্ব প্রদান করা হয় শেরপুর জেলার কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান।

দীর্ঘদিন ছাত্র রাজনীতির সাথে জড়িত এই নেতা, জেল খেটেছেন তিন দফায় ছয় মাসের অধিক সময়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহব্বায়ক পদে ছিলেন আবু সুফিয়ান। বর্তমানের আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে ধারাবাহিকতার জন্য গত ১১ সেপ্টেম্বর প্রকাশিত ছাত্রদল কেন্দ্রীয় কমিটির ৩০২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে তাকে যুগ্ম সাধারণ সম্পাদক প্রদান করা হয়।

শেরপুর জেলা ছাত্র দল সভাপতি মোহাম্মদ শওকত হোসেন বলেন, আবু সুফিয়ান শেরপুর জেলার টিম লিডার দায়িত্ব পাওয়ার শেরপুর জেলা ছাত্রদলের পক্ষ থেকে তাকে তাকে অভিনন্দন জানায়।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ নিয়ামুল হাসান আনন্দ বলেন, তারুণ্যে সমাবেশ সফল করতে সুফিয়ান টিম লিডারের দায়িত্ব পাওয়ার আমরা আনন্দিত এবং তার জন্য শুভ কামনা রইল নিরন্তর ।

এবিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদর্শনয়া কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের পরামর্শক্রমে শেরপুর জেলা ছাত্রদলের সার্বিক সহযোগিতায় তারুণ্যের সমাবেশ সফল করব ইনশাআল্লাহ।

You might like