

সোহেল আহমেদ ভূঁইয়া :
আজ ২৪.০৭.২০২৩ বেলা ১০:৪০ মিনিটে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের গাড়ীর ব্রেক ফেইল হয়ে চাষাড়া দুর্ঘটনার শিকার হয়। এতে করে একটি মিশুকের ড্রাইভারসহ যাত্রীরা ঘটনাস্থলে মারা যায়। মৃতের সংখ্যা ৬/৭ জন ছাড়িয়ে যাবে।

হতাহতের সংখ্যাও ছিলো অনেক। বিসিকে আগুন নিভাতে যাওয়ার সময় চাষাড়ার সান্ত্বনা মার্কেটের সামনে গাড়ীর ব্রেক ফেইল হয়ে গেলে এই দুর্ঘটনাটি ঘটে। গাড়ীতে থাকা কয়েকজন দমকল বাহিনীর লোকজন বলছে ড্রাইভার স্ট্রোক করেছে বলেই এই দুর্ঘটনা ঘটে।
এই দুর্ঘটনায় ছোট বড় অনেক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এমনও দেখা গেছে আনন্দ পরিবহনে একটি লোকের কাটা দেহ ঝুলে আছে। রাস্তায় রক্তে ভেসে গেছে।
পুরো রাস্তায় পুলিশের তৎপরতা দেখা গেছে। তবে এখন পর্যন্ত ফায়ার সার্ভিস থেকে কোন বক্তব্য দেওয়া হয়নি।
এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি।










