এনজিও ঋণের চাপে শ্বশুর বাড়িতে জামাইয়ের রহস্যজনক মৃত্যু

মনপুরা (ভোলা) প্রতিনিধিঃ
ভোলার মনপুরা  শ্বশুর বাড়িতে গলায় ফাঁস দিয়ে জামায়ের আত্মহত্যার ঘটনা ঘটেছে। মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের জনতা বাজার সংলগ্ন বেড়িবাঁধে সাইদুল পাটাওয়ারী শ্বশুরবাড়িতে জামাই সুজন ব্যাপারী(৩৫) নামে এক যুবকের গলায় দড়ি দিয়ে রহস্যজনকভাবে আত্মহত্যার ঘটনা ঘটেছে।

সোমবার রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সুজন ব্যাপারী বরিশাল কালিগঞ্জ পাতারহাট এলাকার বাসিন্দা মজিবল ব্যাপারীর ছেলে।

স্থানীয় ও নিহত সুজন এর শ্বশুর বাড়ির লোকজন লাশ দড়ি থেকে নামিয়ে রেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের স্ত্রী নূর নাহার জানা যায়,স্থানীয় এনজিও কোস্ট থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছি। কয়েক মাস হলো ঋণের কোন কিস্তি শোধ করতে পারছে না । সেই সমিতি অফিসার ফোন দিয়েছে। ঋনের কিস্তি জন্য অনেক চাপ দেয় তখন সে দিশেহারা হয়ে পরে। নদীতে কোন মাছ না থাকায় ঘরেও কোন খাবার নাই। এইদিকে সমিতির ঋণের চাপে সে কিছু সময় ঘরে ছিলো। পরে ঘর থেকে অনেক সময় দরে বাহির অবস্থান করে। তাকে দেখতে না পেয়ে ঘর থেকে খোঁজ করতে বাহির হলে দেখি সুজন রান্না ঘরের পাশে একটি গাছের সাথে ঝুলছে। তাকে এই অবস্থা দেখে আমি বেহুস হয়ে পরি। পরে আমার ঘরে ছোট বোন ছিলো সে সহ আশপাশে লোক জন ছুটে এসে তাকে দড়ি কেটে নামানো হয়।

ঘটনাস্থালে গিয়ে দেখা যায়, সুজন ছোট একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দেয়া কিন্তু, তাঁর পা দুটো মাটিতে। মনে হয় সে গাছের নিচে দাড়িয়ে আছে। এ দৃশ্য দেখেতে পেয়ে, এলাকার বিভিন্ন মহল রহস্যজনক মৃত্যু মনে করছেন।

এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি)জহিরুল ইসলাম ঘটনার সত্যতা ‌নিশ্চিত করেছেন। তিনি বলেন,মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত প্রকৃত রহস্য জানা যাবে না। রিপোর্ট এর  পর আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।

You might like