মনপুরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মনপুরা প্রতিনিধি :

ভোলার মনপুরা উপজেলা পুকুরের পানিতে ডুবে ফারজানা (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের দক্ষিন সাকুচিয়া গ্রামে বাদশা আলম এর বাড়ীতে এই ঘটনা ঘটে । ফারজানা ওই গ্রামের বাদশা আলম এর মেয়ে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানাযায়, ঘটনার দিন সন্ধ্যা নামার আগে সবায় মিলে বাড়ী উঠনে খেলা করছেন । এই সময় সবার পাশ থেকে কিছু না বলেই চলে যান শিশু ফারজানা ।

সবার অগোচরে বাড়ির পাশের পুকুর পাড়ে গিয়ে পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন খোঁজা-খুঁজির পর পুকুর থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে। এরপর চিকিৎসার জন্য ওই শিশুর স্বজনরা তাকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। ফারজানার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে ওই শিশুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

এ বিষয়ে মনপুরা থানা ওসি জহিরুল ইসলাম বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে পাঠানো হয়েছে।

You might like