মনপুরা জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

মনপুরা প্রতিনিধি :

‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার মনপুরা জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ পালন করা হচ্ছে।

মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস বিভাগ এর আয়োজনে র‌্যালি, আলোচনা সভা,পোনামাছ অবমুক্তকরণ করা হয় ।

জাতীয় মৎস সপ্তাহ-২০২৩ উপলক্ষ্যে মনপুরা মৎস্য কর্মকর্তা কার্যালয় এর আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মনপুরা ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান রাসেদ মোল্লা ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আলোচনাসভায় বক্তব্য রাখেন মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম, প্রাণীসম্পদ কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, মাধ্যমিক শিক্ষা অফিসার টিপু সুলতান, বিআরডিবি কর্মকর্তা মাহাতাব উদ্দিন অপু ভূইয়া প্রমুখ।

এছাড়াও মৎসজীবী সংগঠনের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।

এর আগে উপজেলা এতিমখানার পুকুরে মাছের পোনাও অবমুক্ত করা হয়।

এছাড়া অনুষ্ঠানের অংশ হিসেবে উপজেলা চত্ত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিতে বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন মৎসজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও মৎসজীবীরা অংশগ্রহণ করে।

You might like