মনপুরায় জল নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তন মতবিনিময় সভা অনুষ্ঠিত

মনপুরা প্রতিনিধি :

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট এর অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ ও মন্ত্রণালয়ের কর্তৃক পরিচালিত Water Security and Climate Change: A Study on the Resilience of Water-Energy-Food Nexus in Bangladesh প্রকল্পের আওতায় ‘জল নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তন’ শীর্ষক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার (২৮ জুলাই) মনপুরা উপজেলা ডাক-বাংলো হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । প্রকল্পটির উপ-পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্যে রাখেন মনপুরা উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আব্দুর রহমান রাসেদ মোল্ল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তারেক হাসান এর সঞ্চলনার সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এস. এম. আরিফ মাহমুদ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জহুরুল ইসলাম,বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের সহকারী পরিচালক মো. ইউসুফ মেহেদী,পিএইচডি গবেষক এম. আমীরুল হক পারভেজ চৌধুরী ।

মতবিনিয়ম সভায় আরো উপস্থিত ছিলেন, মনপুরা প্রেসক্লাব সভাপতি মো: আলমগীর হোসেন,  উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কবির সোহেল সহ আরো গন্যমান্য ব্যক্তিবর্গ।

এই সভায় মনপুরা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সক্রিয় অংশগ্রহণ করেন এবং সকলেই জলবায়ু পরিবর্তন জনিত লবণাক্ততা ও জল সমস্যাসহ নানাবিধ সমস্যার কথা উল্লেখ করেন। বিশেষত মনপুরা উপজেলায় জলবায়ু পরিবর্তনে সৃষ্ট সমস্যাসমূহের সমাধানে সরকারের সার্বিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।জলবায়ু পরিবর্তনের কারনে স্থানীয় মানুষের দু:খ দুর্দশার কথা তুলে ধরেন।

You might like