দোহারে স্বেচ্ছাসেবকলীগের জন্মদিন পালন

মাকসুমুল মুকিম :

ঢাকার দোহারে স্বেচ্ছাসেবকলীগের জন্মদিন পালন করা হয়েছে।

শুক্রবার রাত ৮টায় জয়পাড়া বাজারের একটি অফিসে কেক কেটে জন্মদিন পালন করে উপজেলা সেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা।

দোহার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক বাসার চোকদার এর সভাপতিত্বে জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলমাছ উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটি সদস্য ২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত ব্যাপারী,সাহিন মাহমুদ, আহবায়ক কমিটি সদস্য, রাইপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাজিব মোল্লা, মাহমুদ পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা শের আলী, বিলাশপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ওমর চোকদার, কুসুম হাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহেল মেম্বার, স্বেচ্ছাসেবক লীগ নেতা চঞ্চল, ইসরাফিল, সুফিকুল খবির চোকদার স্বেচ্ছাসেবক লীগ নেতা,জিবন স্বেচ্ছাসেবক লীগ নেতা, সজীব সহ আরো অনেকে।

You might like