

স্বরূপকাঠি প্রতিনিধি :
বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে স্বরূপকাঠিতে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপটেইন শেখ কামালের ৭৪ তম জন্মদিন পালন করা হয়েছে। সকালে জাতির জনকের মুড়ালে ও শেখ কামালের প্রতিকৃতিতে পূস্প মাল্য অর্পনের মধ্যদিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শম রেজাউল করিম।

এসময় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, স্বরূপকাঠি পৌরসভার পক্ষ থেকে পুস্পার্পন করা হয়। এরপর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ইউএনও মো. মাহাবুব উল্লাহ মজুমদারের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি মৎস্য ও প্রানী সম্পদমন্ত্রী শম রেজাউল করিম ছাড়াও আলোচনায় অংশ নেন সাবেক সচীব বীর মুক্তিযোদ্ধা এম সামসুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, পৌরসভার মেয়র মো. গোলাম কবির, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতিআব্দুল হামিদ, সম্পাদক এসএম ফুয়াদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন, উপজেলামহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, প্রেসক্লাব সভাপতি মো.নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম সিকদার, ইউপি চেযারম্যান হুমায়ুন বেপারী প্রমুখ।
সভাশেষে ১১ জন মুক্তিযোদ্ধার হাতে তাদের জন্য নির্মান করা বীর নিবাসের চাবী হস্তান্তর করেন মন্ত্রী শম রেজাউল করিম। পরে মন্ত্রী উপজেলা ইউনিয়ন পরিষদ মেম্বার এ্যাসোসিয়েশন আায়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।










