অমলেশ কুমার ঘোষ-এর কবিতা : তেরো নিশি রাত

সাপ্তাহিক সেরা লেখনী
বিষয় ভিত্তিক সাপ্তাহিক কবিতা
পর্বঃ ০১
বিষয়ঃ প্রিয় সময়
তারিখঃ ০১/০৮/২০২৩
~~~~~~~~~~~

অমাবস্যার তেরো নিশি রাত
পালপাড়া বর্ষ ভর নিয়মে মানে
কানা গলিপথে তেরো রাত
পালপাড়া ভীত নয় পদধ্বনি শুনে।

কড়িবাবু কোঠা ঘর পোড়ো বাড়ী
মুখে মুখে মায়াবী সব গল্প
রিনিঝিনি নুপুরের ধ্বনি শোনে
বছরে তেরো রাতে অল্প স্বল্প।

মতি মাতা চলে নিশি রাতে
নাকি ফেরে কড়িবাবু লয়ে সাথে
পদধ্বনি শোনে সবে তেরো রাত
অমাবস্যায় কানা গলি পথে।

মাতা চলে অমাবস্যা রাতে
স্পষ্ট রিণিঝিনি পদধ্বনির মলে
মায়াবী চালু কাহিনী শোনা
তেরো নিশি রাতে হয় বলে।
মতি মাতা চলে ধীরে ধীরে
রিনিঝিনি তালে মল পায়ে
মায়াবী পদধ্বনি থামে নাকি
প্রাচীন কলতলা মোড়ে গিয়ে।

মল পায়ে রিণিঝিনি মতি মাতা
প্রিয় সময়ে অভিসারে চলে
নাম করা পোড়ো বাড়ি
চেনে সবে মাতা বাড়ি বলে।

শ্রুতি কথা কলহ রাতে কড়ি বাবু
দেহ রাখে কল তলা মোড়ে
মতি মাতা ফিরে আসে নিজ বাসে
প্রিয় সময়ে চিলে কোঠা ঘরে।

You might like