এ. কে. মাসুম-এর কবিতা : স্মৃতিময় প্রিয় সময়

প্রিয় সময়
সাপ্তাহিক সেরা লেখনী পর্ব-০১
বিষয়- প্রিয় সময়।
তারিখ- ০৪.০৮.২০২৩ ইং।

🌹 স্মৃতিময় প্রিয় সময় 🌹

মায়ের কোলে দোলে দোলে,
যখন খেয়েছি দুধ-ভাত।
আর পরম সুখে মায়ের মুখে,
গল্প শুনে কেটেছে রাত।

বাবা কোথায় জানতে চাইলে,
মা অশ্রু আড়াল করে।
আঙ্গুল দিয়ে ঐ চাঁদটি দেখায়,
দেখায় চাঁদের বুড়িটিরে।

ময়না নেয়ার বায়না ধরে রাতে,
যখন ঘুম কেড়ে নিয়েছি।
তখন মায়ের দেখানো জোনাকি,
দেখে সব জেদ ভুলেছি।

আজকে শত কষ্ট পেলেও আর,
পাইনা খুঁজে সেই মাকে।
সেও আমায় ফাঁকি দিয়ে গেছে,
একা এই ধরাতে রেখে।

ঐ সময়গুলোই আমার প্রিয় সময়,
কভু ভোলা যাবে না।
বিধাতাকে বলি প্রিয় সময়ের স্মৃতি,
মন থেকে মুছে দিওনা।

You might like