গনেশ চন্দ্র চাকীর কবিতা : মেলা দেখা

সাপ্তাহিক সেরা লেখনী,পর্ব -০১
নতুন কুড়ির জন্য
বিষয় — প্রিয় সময়
তারিখ — ০১-৮–২০২৩

এটাই প্রিয় সময় আয়রে শিবা আয়রে সীমা চল যাই মেলা।
আমি যাব ,সঙ্গে যাবি তোরা, দেখবি কতো খেলা।
এই প্রিয় সময়ে কিনতে পাবি অনেক মজার মজার খেলনা।

সঙ্গে থাকবে মাটির তৈরি বাঘ, হরিণ আর ময়না।
এই প্রিয় সময় নস্ট না করে দেখবি যতো কিনতে চাইবি ততো।

সময়ের ব্যবধানে খরচ করবি তোরা নিজে ,থাকবে টাকা ,তোদের কাছে যতো।
এই প্রিয় সময় কাজে লাগাতে তাই তো তোদের লাগবে অনেক অনেক টাকা।
নইলে তোদের লাগবে সব কিছুই ফাঁকা ফাঁকা।

You might like