দীপিকা হালদার-এর কবিতা : সময়ে সব বদলে যায়

সাপ্তাহিক সেরা লেখনী : ০১
বিষয় : প্রিয় সময়
তাং ০১-০৮-২০২৩ ইং

আবেগে ভেসে লোকে কতো কথা বলে
প্রিয় সময়ে বলেছিলে বাসন্তিকা ডেকে
একফোঁটা জল গড়াতে দেবে না,,,
জিজ্ঞাসা করেনী বাসন্তিকা…
তবে কি ফোঁটা ফোঁটা নয় পুরো সমুদ্র
ধরে রাখবে তার চোখে ?

বলেছিলো অর্থে না হোক
খুশির তৃপ্তি এনে দেবে,,,
জিজ্ঞাসা করেনী বাসন্তিকা তৃপ্তির খোঁজে
কি তাকেই ঠেলে দেবে অনন্তের পথে ?

সময়ে বলেছিলো তাজমহল নয়
সুখের স্বর্গ গড়ে দেবে,, জিজ্ঞাসা করেনী
বাসন্তিকা, সে ইহকালে না পরকালে?
একটি দিন, একটা রাত মাত্র
বা কয়েকটি ঘন্টা যে বিরহ সইতে পারেনি
তাকে পাহাড় ডিঙাতে দিলে সময়ে একা একা,,,

এতোটা বিরহ দিবেই যদি,,
পাশে থাকার স্বপ্ন কেনো দেখালে ” সময়! ,
বিরহে কেঁদে বাসানো বাসন্তিকার
চোখের জল আজ বিদ্যুতে গেছে বদলে,,
তাকে আর কথা শোনাতে যেও না সময় ,,,

সে আর আগের মতো কাঁদে না ।
বদলে গেছে তার সবকিছুই
সে জেনে গেছে সময়ের সব ছিলো ছলনা,,,

You might like