

সাপ্তাহিক সেরা লেখনী : পর্ব -০১
বিষয় – প্রিয় সময়
তারিখ -০১/০৮/২০২৩
***************
জীবনের তিন কাল পেরিয়ে,
এখন রয়েছি বার্ধক্যে দাঁড়িয়ে।
জানিনা আর কতকাল রইব ধরায়,
মৃত্যুদূত আজ পিছু পিছু ধায়।

জীবনের প্রথম স্তর শৈশব কাল,
হেসে খেলে বুঝে না বুঝে পেরিয়ে গেল।
মায়ের আদর আর বাবার শাসনে,
শৈশব পেরিয়ে এলাম কৈশোর ক্ষণে।
কৈশোরে আদর সোহাগ গেল কমে,
জীবন বিপন্ন পড়াশোনার বিভ্রমে।
তবে হ্যা কৈশোর জীবনের মূল স্তর,
প্রকৃত শিক্ষায় শিক্ষিত হবার কসর।









