

স্বরূপকাঠি প্রতিনিধি :
হযরত মুহাম্মদ (স:) কে নিয়ে অশ্লীল মন্তব্য ও কটুক্তি করার প্রতিবাদে স্বরূপকাঠিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার পৌরসভার সামনে উপজেলার ধর্মপ্রান মুসল্লিদের ব্যানারে ওই সমাবেশ করা হয়। সমাবেশে অনতিবিলম্বে ব্লগার আসাদ নূরকে গ্রেফতারপূর্বক জোড়ালো শাস্তির দাবি জানানো হয়।
নেছারাবাদ উপজেলার ইমাম সমিতির সম্পাদক মো: মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল জুবায়ের, মাসুম বিল্লাহ,মো: মামুন,হাসান প্রমুখ।
সমাবেশ শেষে বক্তারা প্রতিবাদ মিছিল বের করে উপজেলার প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিন করে।










