রূপগঞ্জে প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ চেষ্টায় যুবককে জেল হাজতে প্রেরণ

নিজস্ব প্রতিনিধি :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে ৪ বছরের এক শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের মাহনা এলাকায়। এ ঘটনায় রাজু মিয়া (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

আসামী রাজুকে শুক্রবার (১১ আগষ্ট) বিকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের বরাতে রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, মাহনা এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকত রাজু ও শিশুটির পরিবার। তাদের সবার বাড়ি রংপুর এলাকায়।

তারা স্থানীয় কলকারখানার শ্রমিক। গত বৃহস্পতিবার সন্ধায় চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে ভুক্তভোগী শিশুকে তার ঘরে নিয়ে যায় রাজু মিয়া। ঘরে নিয়ে শিশুটিকে ধষর্ণের চেষ্টা করলে শিশুটির চিৎকারে লোকজন এগিয়ে আসলে রাজু পালিয়ে যায়। পরে ভুক্তভোগীর পরিবার ৯৯৯ এ কল করলে পুলিশ এসে রাজু মিয়াকে গ্রেফতার করেন। এ ঘটনায় শুক্রবার সকালে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে । আসামী রাজুকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

You might like