কুয়াকাটায় জাতির জনক বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী পালিত

জাকারিয়া জাহিদ , কুয়াকাটা প্রতিনিধি :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুয়াকাটায় দোয়া মোনাজাত আলোচনা সভা ও অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট ) সকাল ৯ টায় কুয়াকাটা পৌর সভার সামনে পৌর সভার মেয়র আনোয়ার হাওলাদার এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রিজিওনের পুলিশ সুপার মোহাম্মাদ রাহাত গাওহারীর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর আওয়ামী লীগ সহ-সভাপতি ও ২ নং ওয়ার্ড কাউন্সিলর ডাক্তার তৈবুর রহমান,কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক আবু শাহাদাৎ মোঃ হাচনাইন পারভেজ, কুয়াকাটা পৌর সভার সচিব হুমায়ুন কবির,৫ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন ফরাজি,কুয়াকাটা পৌর কাউন্সিলর মোঃ মজিবর রহমান প্রমুখ।

শোক সভার সঞ্চালনা করেন কুয়াকাটা পৌর ৭ওয়ার্ড কাউন্সিলর ও কুয়াকাটা পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহিদুল ইসলাম দেওয়ান। কুয়াকাটা পৌর কাউন্সিলর বৃন্দ,ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ, পল্লী বিদ্যুৎ সমিতি, বিভিন্ন রকম স্কুল কলেজের ছাত্র ছাত্রী ও শিক্ষকরা সহ কুয়াকাটা পৌর আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন অঙ্গ সংগঠনের কয়েক শত নেতা কর্মীরা উপস্থিত ছিলেন৷ এ সময়ে বক্তব্যে আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্যদিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধংস করতে চেয়েছিল। বঙ্গবন্ধু ও তার পরিবারকে নিশ্চিহ্ন করতে চেয়ে ছিল। কিন্তু বঙ্গবন্ধু বাংলাদেশের মানুষের হ্নদয়ে রয়েছে। বাংলাদেশ যতদিন রবে ততদিন বঙ্গবন্ধু ও তার পরিবার মানুষের মাঝে থাকবে। তারা আরো বলেন, স্বাধীনতা বিরোধী বিএনপি জামাত ও তাদের দোসরদের সকল ষড়যন্ত্র মোকাবিলা করে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলছে। বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে।

কুয়াকাটা পর্যটন কেন্দ্র, পায়রা বন্দর, তাপবিদ্যুৎ কেন্দ্র, শের-ই বাংলা নৌ ঘাঁটি, সাব মেরিন ল্যান্ডিং স্টেশন, পদ্মা সেতু, পায়রা সেতু সহ দক্ষিনাঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছে। যোগাযোগ ব্যবস্থার আমুল পরিবর্তন হয়েছে। যা কখনো দক্ষিনাঞ্চলের মানুষ ভাবেনি।

দেশে আজ শান্তি বিরাজ করছে। অর্থনৈতিক সমৃদ্ধি এসেছে।আগামী নির্বাচনে আবারও শেখ হাসিনাকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে দলীয় সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে একযোগে কাজ করার আহবান জানান নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

You might like